বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:২৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

৩৮টি দাবি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে উপস্থাপন

logoনিজেস্ব প্রতিবেদকবৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০, রাত ৩:১২ সময় 0813
৩৮টি দাবি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে উপস্থাপন

৩৮টি দাবি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে উপস্থাপন

 বুধবার বিকেলে রাজধানীর নাজিমুদ্দিন রোডের কারা কনভেনশন সেন্টা‌রে স‌ম্মি‌লিত ব্যবসায়ী পরিষদ আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, একজন আইনজীবীর পাশাপাশি আমিও একজন ব্যবসায়ী। সে জন্য ব্যবসায়ীদের নানা সমস্যা ও চাওয়া-পাওয়া আমি বুঝি।
আপনারা আমার কাছে ২৮টি সমস্যার কথা জানিয়েছেন। আগামী সিটি করপোরেশন নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করলে আপনাদের শুধু ২৮টি সমস্যা নয়, আরো অনেক সমস্যাও আমার মনে হয় না সমস্যা হিসেবে থাকবে।
তাপস বলেন, ট্রেড লাইসেন্স সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত ৫ কর্মদিবসের মধ্যে সমাধান করা হবে। পুরান ঢাকায় যেসব কেমিক্যাল গোডাউন ও কারখানা রয়েছে সেসব আপনারা সিটি কর্পোরেশন জায়গার ব্যবস্থা করলে আপনারা সরিয়ে নেয়ার কথা বলেছেন। পাশাপাশি সড়কে যানজট ও প্রশস্ত রাস্তা ও পার্কিংয়ের বিষয়ে বলেছেন। অগ্রাধিকার ভিত্তিতে চকবাজারসহ এলাকাভিত্তিক বড় পরিসরে পার্কিংয়ের ব্যবস্থা আমরা করব। একই সময় তিনি নির্বাচিত হলে কোনো রকম কর বৃদ্ধি করা হবে না বলেও আশ্বাস দেন ব্যবসায়ীদের।
তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন একটি সেবা দানকারী প্রতিষ্ঠান। আমার বিশ্বাস ঢাকা দক্ষিণ সিটিকে আগামী দুই বছরের মধ্যে নিজের পায়ে দাঁড় করা‌নো সম্ভব হ‌বে।
তাপস বলেন, আমি চাই আমার সন্তানেরা এই মাটিতে বড় হোক। আপনারাও সেই স্বপ্ন দেখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশের স্বপ্ন দেখছেন। সেই উন্নত দেশের জন্য উন্নত ঢাকা গড়তে আমরা কাজ করব। আমি জানি আমার উপর আপনাদের আস্থা আছে। কারণ আমি যখন কোনো সিদ্ধান্ত নেই তখন চিন্তা ভাবনা করেই নিই।
তিনি বলেন, আমি জানি এই পথে আসলে আমাকে সংসদ সদস্য পদ ও আইন পেশা ছাড়তে হবে। আমি মনে করছি ঢাকাতে পরিবর্তন করা দরকার এবং এখনই। তাই আমি সবকিছু ছেড়ে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়তে পাঁচটি লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করব।
তাপস বলেন, ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা, উন্নত ডাকা। আমরা নির্বাচিত হলে ঐতিহ্যের ঢাকাকে পুনর্জীবিত করব। তার স্বকীয়তা বজায় রেখে বিশ্ববাসীর সামনে তাকে উপস্থাপন করব। পাশপাশি সবুজায়ন, বায়ু দূষণ রোধ ও অন্যান্য সব সমস্যা সমাধান করে অচল ঢাকাকে আমরা সচল ঢাকা করতে চাই।
তিনি বলেন, আধুনিক বিশ্বের অন্যান্য দেশের মতো আমরা ঢাকাকে সাঁজাতে চাই। তাতে পরিবহন ব্যবস্থায় আমরা পরিবর্তন আনতে চাই। ঢাকার সড়কগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে ভারী যানবাহন চলাচল, গণপরিবহন চলাচল, হালকা ও মাঝারি পরিবহন চলাচল এবং কিছু সড়ক শুধুমাত্র চলাফেরা ও হাঁটার জন্য নির্ধারণ করতে চাই।
একই সময়ে রাজধানীতে কোনো উইপোকার স্থান হবে না জানিয়ে তিনি বলেন, রাজধানীকে দখলদারমুক্ত ও মাদকমুক্ত হিসেবে আমরা গড়ে তুলবো। তিনি বলেন, ঐতিহ্যের ঢাকার পঞ্চায়েত ব্যবস্থা আমরা ফিরিয়ে আনতে চাই। যদিও এখনো পর্যন্ত কিছু কিছু এলাকায় এই ব্যবস্থা রয়েছে। মাদকসহ অন্যান্য সমস্যা আমরা নির্মূল করব। বুড়িগঙ্গার পূর্বের পরিবেশ আমরা ফিরিয়ে আনবো। প্রথম ৯০ দিনের মধ্যে সব নাগরিক সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করবো আমরা।
স‌ম্মেল‌নে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা তাদের বক্তব্যে অপর্যাপ্ত পার্কিং, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এফবিসিসিআই থেকে দেয়া, পুরাতন জেলখানার স্থানে আধুনিক সুপ‌রিসর পা‌র্কিং, চকবাজার সংযোগ সড়ক প্রশস্ত করা, কাঁচাবাজার আধুনিক ও প্রশস্ত করা, পুরনো ঢাকায় আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, কেমিক্যাল কারখানা, গোডাউন সিটি কর্পোরেশনের জায়গা বরাদ্দের ভিত্তিতে সরিয়ে নেয়ার প্রতিশ্রুতিসহ মোট ৩৮টি দাবি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে উপস্থাপন করেন।

বিষয়- প্রতারণা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর